মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় নাচনাপাড়া বাসন্তী মন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরতী রানী ও বিউটি রানীর বিরুদ্ধে শিক্ষার্থীদের মারধর, বাথরুম ও শ্রেনিকক্ষ পরিচ্ছন্ন করানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার দুপুরে কলাপাড়া ইউএনও বরাবর একটি অভিযোগ দিয়েছেন হালিমা বেগম নামের এক অভিভাবক।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৭ জুলাই তার মেয়ে প্রথম শ্রেনীর শিক্ষার্থী তাসনিহা আক্তার ফাতেমাকে দিয়ে বিদ্যালয়ের বাথরুম ও শ্রেনীকক্ষ পরিচ্ছন্ন করায়। বিষয়টি ওই শিক্ষার্থী তার অভিভাবকদের জানানোর কারনে সোমবার সকালে তাকে ডাষ্টার দিয়ে মারধর করে শিক্ষিকা আরতী ও বিউটি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন অভিযোগ পাওয়ার পর পরই ওই বিদ্যালয় পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম পেয়েছেন।

