রাজশাহীতে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

0
রাজশাহীতে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীতে ২৬ বোতল ফেনসিডিলসহ মোসাঃ মোমেনা বেগম (৩০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুলাই) রাত ৯টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামে তার বাড়ি থেকে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতে টের পেয়ে তার স্বামী আশরাফুল পালিয়ে যায়। গ্রেফতার মোমেনা বেগম, সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার নবগঙ্গা গ্রামের মোঃ আশরাফুল ইসলামের স্ত্রী।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যপারে গ্রেফতার নারী ও তার স্বামী পলাতক আসামি’র বিরুদ্ধে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু হয়েছে।