
জয়নাল আবেদীনঃ রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বৃহস্পতিবার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয় গত ১০ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, এমপি‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত মিটিং এর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে প্রদত্ত নির্দেশাবলী অনুযায়ী আজকের এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। আজকের এই বিশেষ আলোচনা সভায় প্রত্যেক বক্তা খাদ্য উৎপাদনের পর হতে বিপণ, আমদানি, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে সব ধরনের মনিটরিংয়ের কথা উল্লেখ করেন। সেলক্ষ্যে উপস্থিত সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নিজ নিজ অবস্থানে থেকে সর্বাত্মক চেষ্টা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার মোঃ আবু বকর সিদ্দীক; উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার মোঃ আবু মারুফ হোসেন; উপ-পুলিশ কমিশনার মোঃ মেনহাজুল আলম এবং অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ডিজিএফআই, রংপুর; এনএসআই, রংপুর; রিজিওনাল কন্ট্রোলার অফ ফুড, রংপুর; কৃষি বিপণন অধিদপ্তর, রংপুর; মেট্রোপলিটন কৃষি অফিস, তাজহাট, রংপুর; জেলা মার্কেটিং অফিসার, রংপুর; জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর; টিসিবি, রংপুরের প্রতিনিধি সহ বিভিন্ন দোকান মালিক সমিতি, রংপুর ও হোটেল মালিক সমিতি, রংপুরের সদস্যবৃন্দ।
