মতপ্রকাশের স্বাধীনতার নামে জ্বালাও পোড়াও ভাংচুর মানুষ হত্যা  মেনে নেয়া হবেনাঃ র‌্যাব ১৩ অধিনায়ক

0
মতপ্রকাশের স্বাধীনতার নামে জ্বালাও পোড়াও ভাংচুর মানুষ হত্যা  মেনে নেয়া হবেনাঃ র‌্যাব ১৩ অধিনায়ক

জয়নাল আবেদীন : র‌্যাব ১৩ অধিনায়ক আরাফাত ইসলাম বলেছেন মতপ্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে কিন্তু মত প্রকাশের নামে জ্বালাও পোড়াও ভাংচুর মানুষ হত্যা এটা মেনে নেয়া হবেনা ।

রংপুর বিভাগের ৮টি জেলায় র‌্যাব কাজ করে যাচ্ছে ।কোথাও কোন আইনশৃংখলার অবনতি কিম্বা কেউ কোন গোষ্ঠী নাশকতা করতে চাইলে সেখানে সমুচিন জবাব দেয়া হবে । রোববার সন্ধ্যায় নগরীর শাপলা চত্তর এলাকায় রংপুরে কর্মরত সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন ।

রংপুর বিভাগের র‌্যাব অধিনায়ক বলেন লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা হত্যার ঘটনায় একজনকে ইতোমধ্যে আটক করতে সক্ষম হয়েছি বাকিদেরও আটক করা হবে । তিনি বলেন রংপুর বিভাগে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন অবস্থা বিরাজ করছে । যানচলাচল স্বাভাবিক রয়েছে ।

র‌্যাব ১৩ প্রধান বলেন আমরা সারাক্ষণ জনগনের পাশে আছি । আমাদের গোয়েন্দা নজরদারী রয়েছে ।সর্বত্রই আমাদের প্পেট্রল ডিউটি চলমান । কোথায় কোন সংবাদ পাওয়া মাত্রই আমাদের র‌্যাবের টিম চলে যাবে । তিনি বলেন কোন সন্ত্রাসী গোষ্ঠীকে কোন অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ দেয়া হবেনা । তিনি এক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেছেন ।