জয়নাল আবেদীন: বিএনপি-জামাতের সন্ত্রাসীবাহিনী কর্তৃক লালমনিরহাটে জাহাঙ্গীর হোসেনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে রংপুরে মহানগর যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে রংপুর মহানগর যুবলীগের কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর প্রেসক্লাব চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মুনির বাশার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আবুল কাশেমসহ মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় রংপুর মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

