সুন্দরগঞ্জে ২ প্রধান শিক্ষকের তুঘলকি কাণ্ড

0
সুন্দরগঞ্জে ২ প্রধান শিক্ষকের তুঘলকি কাণ্ড

আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে অবস্থিত উত্তর রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক চলছে ‘তুঘলককি কাণ্ড’।

জানা যায়, উত্তর রাজিবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, প্রতিষ্ঠানের ব্যাংক হিসেব নম্বর ও চাকরি বাণিজ্যের মাধ্যমে টাকা আত্মসাৎ করাসহ ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করেন ম্যানেজিং কমিটি। একই সঙ্গে সহকারী প্রধান শিক্ষক আবু হোসাইন সরকারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব অর্পন করেন। এসব তথ্য গোপন করে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আজগর আলী পরবর্তী ১৮ সেপ্টেম্বর মহামান্য হাইকোর্টে ১২০৩২ নং রীট আবেদনের প্রেক্ষিতে চলমান ম্যানেজিং কমিটির সভাপতির পরিবর্তে উপজেলা নির্বাহী অফিসার’র প্রতিস্বাক্ষরে বেতনাদী উত্তোলন কর্যক্রম গ্রহণ করেন। এরপর গত ১৫ অক্টোবর ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জি: এটিএম মাহবুব আলম শাহিন মহামান্য সুপ্রীম কোর্টে আপীল মোকদ্দমা আনয়ন করেন। যার নং ৩০৩৪। মর্মে পূর্বাদালতের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিতাদেশ প্রদান করেন মহামান্য সুপ্রীম কোর্ট।

এ ব্যাপারে বিদ্যালয়ে অনুপস্থিতির ফলে মোবাইলফোনে কথা হলে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আজগর আলী তথ্য গোপন করা প্রসঙ্গে প্রথমে উল্টো দায় চাপানোর চেষ্টা করেন। এরপর বলেন, ম্যানেজিং কমিটির সদস্যরা ইস্তেফা দিয়েছে। এরপ্রেক্ষিতে পরবর্তী প্রশ্নের সংশ্লিষ্ট জবাব না দিয়ে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হোসাইন বলেন, স্থানীয় প্রভাব খাটিয়ে সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমাকে (তাঁকে) দায়িত্ব পালন করতে দেয়না। এদিকে, ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠনে নির্বাচনের জন্য দ্রুতগতিতে তফশীল ঘোষণা করে গা ঢাকা দেয়ার অপচেষ্টা চালাচ্ছেন প্রধান শিক্ষক শিরিন আক্তার। জানা যায়, সংশ্লিষ্ট বিধি উপেক্ষা করে অত্যন্ত গোপনে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচনের জন্য তফশীল ঘোষণা করেন প্রধান শিক্ষক। মর্মে উপজেলা উপজেলা সমাজসেবা অফিসার রফিকুজ্জামান খানকে প্রিজাইডিং অফিসার’র দায়িত্ব দেয়া হয়। বিষয়টি গোপন সূত্রে জানতে পেয়ে মনোনয়ন পত্র সংগ্রহে যান একজন শিক্ষার্থী অভিভাবক। ব্যর্থ হয়ে ফিরে এসে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করেন। এব্যাপারে বিদ্যালয়ে অনুপস্থিতসহ বাসগৃহে না পেয়ে প্রধান শিক্ষক শিরিন আক্তারকে মোবাইলফোনে কথা বলার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। উপজেলা উপজেলা সমাজসেবা অফিসার রফিকুজ্জামান খান বলেন, প্রিজাইডিং অফিসার’র দায়িত্ব পেয়ে বিদ্যালয়ে গিয়েছি। প্রধান শিক্ষক শিরিন আক্তার ম্যানেজিং কমিটি গঠনে নির্বাচন কার্যক্রম পরিচালনায় কোনরূপ সহযোগিতা করছেন না।

এবিষয়ে উর্দ্ধোতন কর্তৃপক্ষ বরাবরে লিখাতাকারে জানাব। পৃথক এ ২ বিদ্যালয় পরিস্থিতি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মোনায়েম মন্ডলের সঙ্গে নানাভাবে কথা বলার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা বেগম জানান, সুন্দরগঞ্জ’র বিষয়ে আমি ভেবে কোন কূল পাচ্ছিনা। এত যে সমস্যা প্রতিনিয়তই শুনতেছি। উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ‘ধোপাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অভিভাবক সদস্য পদে নির্বাচনের বিষয়ে একাধিক অভিভাবকের স্বাক্ষরিত অভিযোগ প্রাপ্তির বিষয় জানিয়ে বলেন, এব্যাপারে প্রিজাইডিং অফিসারকে (উপজেলা সমাজসেবা অফিসারকে) ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে’। তিনি ‘উত্তর রাজিবপুর বালিকা উচ্চ বাদ্যালয়’ প্রসঙ্গে বলেন, মহামান্য উচ্চ আদালতের আদেশ উপেক্ষা কোনমতে কোন সুযোগ নেই। আইনকে শ্রদ্ধা জানিয়ে কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।