অবরোধের প্রতিবাদে পাবনায় যুব মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

0
অবরোধের প্রতিবাদে পাবনায় যুব মহিলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি:  বিএনপি-জামায়াতের সর্বাত্মক অবরোধের প্রতিবাদে পাবনার যুব আওয়ামী মহিলা লীগের বিক্ষোভ মিছিল ।  আজ দূপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য দেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার রেখা, যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরিফা খানম শেফালী প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ আর আগুন সন্ত্রাসের কারণে মানুষ আজ নিরাপত্তাহীন। নির্বাচন আসলেই তারা সন্ত্রাসের পথ বেছে নেয়। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতেই তারা আগুন সন্ত্রাসে নেমেছে। নারীরা ঘর থেকে বের হতে পারছে না। অবৈধ অগণতান্ত্রিক পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানান বক্তারা।