জয়নাল আবেদীনঃ রংপুর জেলা ও বিভাগীয় প্রশাসনের দুর্নীতি বিরোধী মানববন্ধন, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভাগীয় নগরি রংপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে ।
রংপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে কাচারীবাজার প্রধান সড়কে মানববন্ধন কর্মসুচি পালন শেষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুািষ্টত হয়।
জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে সুচনা বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: আব্দুল করিম। প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো: হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ডিআইজি রংপুর রেঞ্জ মো: আব্দুল বাতেন( বিপিএম পিপিএম)অতিরিক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফাইফুজ্জামান ফারুকী, জেলা পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত এডিশনাল ডিআইজি প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী , সনাক সভাপতি ড, শাশ্বত ভট্রাচার্য দুপ্রক সভাপতি মঞ্জুশ্রী সাহা।
আলোচনা সভায় বক্তারা বলেনদুর্নীতি হলো বৈশ্বিক সমস্যা সারা পৃথিবীতেই দুণীতি বিদ্যমান তবে আমাদের দেশে এর প্রচলন বেশি । আমাদের দেশকে দূর্নীতি মুক্ত করতে চাইলে পরিবার থেকে এগিয়ে আসতে হবে । সেই সঙ্গে দূর্নীতি দমন কমিশনকে আরো কঠোর হতে হবে । অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীর দূর্নীতি মুক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার তুলে দেয়া হয় ।

