মাজার জিয়ারতের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্বাচনী প্রচারণা শুরু

0
মাজার জিয়ারতের মাধ্যমে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নির্বাচনী প্রচারণা শুরু

জয়নাল আবেদীন: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রংপুর-৪ পীরগাছা ও কাউনিয়া আসনের আওয়ামীলীগ মনোনীত
নৌকা মার্কার প্রার্থী রংপুরে কেরামতিয়া জামে মসজিদে অবস্থিত হযরত মাওলানা কেরামত আলী (রহঃ) এর
মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

মঙ্গলবার দুপুর ১২ টায় নগরীর মাওলানা কেরামত আলী (রহঃ)’র মাজার জিয়ারতের সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি ও রসিকের প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিসহ রংপুর ও পীরগাছা-কাউনিয়ার নেতৃবৃন্দ।এ সময় টিপু মুনশি সাংবাদিকদের বলেন, আর একবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হবে। আমার আসনের ভোটারদের প্রতি অনুরোধ তারা যেন ভোট কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করে। গনতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাই ভোট কেন্দ্রে এসে সকলকে ভোট প্রয়োগ করার অনুরোধ করেন তিনি।