জয়নাল আবেদীন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট রংপুরের ৬ সাংবাদিক এর চিকিৎসা সহায়তা এবং ১জন মৃত্যু সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্র্রদান করেছে। বুধবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে এই আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ ডাব্লিউ এম রায়হান শাহ।
এসময় তিনি বলেন সাংবাদিকদের কল্যাণে বিপদে আপদে বর্তমান সরকার যত সহযোগিতা করেছেন অতীতে কোন সরকার এমনটি করেননি । বিশেষ করে করোনাকালে সারা দেশের ন্যায় রংপুরের সাংবাদিকরাও আর্থিক অনুদান পেয়েছিলেন । চেক বিতরণ অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাব সভাপতি মোনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান,সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তার চেক প্রাপ্তরা হলেন প্রয়াত সাংবাদিক মানিক সরকার মানিকের স্ত্রী মাধুরী সরকার , সাংবাদিক সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সাংবাদিক বাবলু নাগ,মোঃ আল মামুন, মোঃ মমিনুল ইসলাম রিপন, মোঃ মহিউদ্দিন, মোঃ সহিদুর রহমান শাহিদ।

