জয়নাল আবেদীন: মঙ্গলবার ২৬ ডিসেম্বর রংপুরের পুত্রবধু আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের তারাগঞ্জ এবং পীরগঞ্জ দুটি নির্বাচনী জনসভায় ভাষন দেবেন । এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে তাকে বরণ করতে প্রস্তুত রংপুর সিটি কর্পোরেশন।
মহানগরীর হাজিরহাট হতে সিওবাজার, মেডিকেল মোড়, চেকপোষ্ট, টার্মিনাল, দর্শনা, মডার্ণ মোড় হয়ে দমদমা। এদিকে মেডিকেল মোড় হয়ে বাংলাদেশ ব্যাংক মোড়, ডিসির মোড়, সিটি কর্পোরেশন, পায়রা চত্বর, শাপলা, লালবাগ হয়ে মডার্ন মোড়। আবার চেকপোষ্ট হয়ে সার্কিট হাউস, বঙ্গবন্ধুর ম্যূরাল পর্যন্ত সকল রাস্তার মাঝের রোড ডিভাইডার ও দুই ধারের ময়লা আবর্জনা পরিস্কার করা প্রায় শেষ। ২৫ ডিসেম্বর সোমবার সকালে নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় রংপুর সিটি কর্পোরেশনের সকল ডে-লেবারদের রোড পরিস্কারের কাজে লাগানো হয়েছে। কাজের তদারকি করছেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য শাখা।
বর্জ্য শাখা সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী কোন রাস্তা ব্যবহার করবেন তা আমরা নিশ্চিত নই, তাই প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তাৎক্ষনিক নির্দেশনায় যে সকল রাস্তা ব্যবহার করতে পারেন সেই সব রাস্তা পরিস্কার করা হচ্ছে। যাতে যাতায়াতের সময় কোন বিঘœ না ঘটে। বর্জ্য শাখার কর্মকর্তা মিজানুর রহমান মিজু বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে মেয়র মহোদয়ের তাৎক্ষনিকভাবে নির্দেশনায় আমরা অতিদ্রæততার সহীত রাস্তার কাজ করছি আশা করছি আজ সোমবার রাতের মধ্যে কাজ শেষ হবে। তবে আগাম জানতে পারলে কাজটি আরো ভালো হতো।
রসিক মেয়রের বিশ্বস্থ শফিকুল ইসলাম মুন্সী বলেন, প্রধানমন্ত্রী রংপুরে আসছেন জানা মাত্র মেয়র মহোদয় তাৎক্ষনিক রাস্তার কাজ করার নির্দেশ প্রদান করেন। তার নির্দেশনার আলোকে রংপুরে যে সব রাস্তা দিয়ে প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাবনা রয়েছে সকল রোড পরিস্কার করা হচ্ছে। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বক্তব্য দেয়ার কথা রয়েছে।

