হাতীবান্ধায় যৌতুকের জন্য গৃহবধুকে মারধর, থানায় অভিযোগ

0
হাতীবান্ধায় যৌতুকের জন্য গৃহবধুকে মারধর, থানায় অভিযোগ

মোঃ শাহীন আলম: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস ইউনিয়নে স্বামী ও দ্বিতীয় স্ত্রীসহ প্রথম স্ত্রীকে মারধর এবং শরীরের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নওদাবাস ইউনিয়নের শ্রী নিপেনচন্দ্রনাথ সরকারের ছেলে গত ১৪ বছর আগে শ্রীমতি প্রতিমা রানীকে বিয়ে করেন। তিনি প্রথম স্ত্রীর অনুমত না নিয়ে গোপনে একই নামে শ্রীমতি প্রতিমা রানী (পূজা)কে দ্বিতীয় বিয়ে করেন। ইতিপূর্বে দ্বিতীয় স্ত্রী পূজা আরও দুটি বিয়েরপৃতে বসে সংসার করেছিলেন। প্রথম স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় স্বামী ও একটি সন্তান রেখে তৃতীয় বিয়ে করেন দুলালকে। গত ১মাস আগে দুলাল চন্দ্র সরকার তার দ্বিতীয় স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে প্রবেশ করেন। এ সময়ে প্রথম স্ত্রী এ বিষয়ে জিজ্ঞেস করলে স্বামী দুলাল ক্ষিপ্ত হয়ে যৌতুকের ৩,০০,০০০/ টাকা চেয়েছেন। স্ত্রী টাকা না দিতে চাইলে স্বামী দুলাল ও দ্বিতীয় স্ত্রী পূজাসহ তাকে মারধর করেন এবং শরীরের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেন।

এ সময়ে ভুক্তভোগীর ভাই শ্রী বিকাষ চন্দ্র খবর পেয়ে তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন এবং বিকাষ চন্দ্র বলন, আমার বোনকে অন্যায়ভাবে মারধর ও শরীরে আগুন লাগিয়ে দেয়ার সঠিক বিচার চাই।

হাতীবান্ধা থানা ওসি সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।