আমরা প্রমাণ করতে চাই দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবেঃ খোকন সাহা

0
আমরা প্রমাণ করতে চাই দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবেঃ খোকন সাহা

বাংলাদেশ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, এবারের নির্বাচন একটু ব্যতিক্রম নির্বাচন। বিএনপি বলছে তারা ব্যতিত জনগণ ভোট কেন্দ্রে আসবে না। আমরা প্রমাণ করতে চাই বিএনপি নির্বাচনে না এলেও দেশের মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে জানে।

আজ সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের শামীম ওসমানের নির্বাচনী মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি

তিনি আরো বলেন, আগামী ৭ তারিখ আপনাদের নাগরিক দায়িত্ব এবং গণতন্ত্রের অধিকার প্রয়োগ করবেন। আপনাদের ভোটটা নৌকা প্রতীকেই দিবেন। সকলেই নিজের পরিবারের সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকায় ভোট দেবেন। এলাকার কোন সমস্যা আপনারা স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করবেন তারা সমস্যার সমাধান না করতে পারলে আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে না পেলে ইউএনওর সাথে যোগাযোগ করবেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি শামীম ওসমান। আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, সাবেক পৌর প্রশাসক মতিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা আ:রব,মহানগর যুবলীগের সভাপতি সাদাত হোসেন সাজনু,এহানুল হাসান নিপু, মহানগর তাঁতী লীগের সভাপতি চৌধুরী, এইচ,এম,শাহেদ, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম আহমেদ হেনা, ২০ নম্বর ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, তাঁতী লীগের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, এসএম নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।