রাজধানীতে সাবেক ছাত্রদল নেতাদের লিফলেট বিতরণ

0
রাজধানীতে সাবেক ছাত্রদল নেতাদের লিফলেট বিতরণ

বাংলাদেশ প্রতিবেদক: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীর ফকিরাপুল প্রধান সড়ক ও কাঁচাবাজার এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক নেতারা জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ জনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান, শোয়েব খন্দকার, হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, আশরাফুর রহমান বাবু, জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম রানা, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ শরীফ, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, ঢাকা কলেজ সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার রিয়াজ, সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ-ক্রিয়া সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক জিল্লুর রহমান কাজল, ছাত্রনেতা পারভেজ, আমিনুর রহমান কাকন, যুবদল কর্মী মানিক প্রমুখ।