সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা বই নিয়ে বিতর্ক, ফিরিয়ে নেয়া হচ্ছে বই

0
সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষা বই নিয়ে বিতর্ক, ফিরিয়ে নেয়া হচ্ছে বই

মাহমুদুল হাসান: বই উৎসবে বিতরণের কয়েক ঘণ্টা পরই সাতক্ষীরায় ১ হাজার ৯৪টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ইসলাম ধর্মের সব বই ফেরত নিচ্ছে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

গত ১ জানুয়ারি বই উৎসবের পরপরই শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত ওই পাঠ্যবই ফেরত নেয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশনা দেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষক কর্মকর্তারা। এরপর থেকে ওই পাঠ্যবই শিক্ষার্থীদের থেকে ফেরত নেয়া শুরু করেন শিক্ষকেরা। তবে কেনো এই পাঠ্যবই ফেরত নেয়া হচ্ছে সে ব্যাপারে মুখ খুলতে রাজি নন কেউ।তারা বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বইগুলো ফেরত নিতে বলছেন। এ জন্য শিক্ষার্থীর কাছ থেকে আমরা বইগুলো ফেরত নিচ্ছি।

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম জানান, ‘সাতক্ষীরায় ৫৫টি বইয়ে এই ভুলটি হয়েছে। বইগুলো ফেরত নেওয়া হচ্ছে। এটা ভুলবশত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে বইগুলো সংশোধন করা হবে। তিনি আরও বলেন, নির্বাচনের পরে এ নিয়ে অধিকতর তদন্ত কমিটি গঠন করা হবে। ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছে প্রশাসন।