রংপুরে বিভিন্ন সংগঠনের দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

0
রংপুরে বিভিন্ন সংগঠনের দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

জয়নাল আবেদীনঃ ঠান্ডা বাতাসের দাপট আর ঘন কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে রংপুরের মানুষকে। শির শির বাতাস আর ঘন কুয়াশায় নাকাল রংপুরের জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। তাই শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়িয়েছে বেশ কটিসংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ।

এর মধ্যে রয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ,রংপুর চেম্বার অব কমার্স, ব্যবসায়িদের শীর্ষ সংগঠন ও এফবিসিসিআই , ২২তম বিসিএস অল ক্যাডার ফোরাম রংপুর বিভাগ এবং রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।২২তম বিসিএস অল ক্যাডার ফোরাম, রংপুর বিভাগের পক্ষ হতে জেলার পায়রাবন্দ গ্রামের অসহায়, গরীব, দুস্থ ও শীতার্ত ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ২২তম বিসিএস-এর প্রশাসন, পুলিশ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জুডিশিয়াল সহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এদিকে রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা’র উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

নগরীর তাজহাট এলাকায় তিনশ দরিদ্র নারী পুরুষ ও শিশুর মধ্যে কম্বল বিতরণ করেন পত্রিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদৎ । এর আগে রংপুর জেলায় শীতার্ত মানুষের ভোগান্তি নিরসনের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ রংপুর জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের হাতে ৫শ কম্বল তুলে দেন আরডিআরএস কর্মকর্তা নজরুল গণী এবং মেজবাহুন নাহার ।

এদিকে রংপুর চেম্বারের শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বারের ভাইস প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক ডাম্বেল, রংপুর চেম্বারের চেম্বারের রিলিফ উপ-পরিষদের আহবায়ক ও ডাইরেক্টর মোঃ তাইফুর রহমান ও ডাইরেক্টরবৃন্দ যথাক্রমে আলহাজ্ব এমদাদুল হোসেন, মোঃ আজিজুল ইসলাম মুকুল, মোঃ সাইফুল আলম, মোঃ সানোয়ার হোসেন, মোঃ সামসুর রহমান কোয়েল, মোঃ দেলোয়ার হোসেন রিপন, মোঃ হারুন-অর-রশিদ, মোঃ রেজাউল ইসলাম রেজা, হাসান মাহবুব আখতার, খোন্দকার মাহমুদ ইলাহী (বিপ্লব) সহ অন্যান্য কর্মকর্তা ।