অপসারণ করা হলো,তাহিরপুরে নির্মাণাধীন ইত্যাদি পয়েন্ট 

0
অপসারণ করা হলো,তাহিরপুরে নির্মাণাধীন ইত্যাদি পয়েন্ট 
আহম্মদ কবির: অপসারণ করা হলো সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট শহীদ সিরাজ লেকে নির্মাণাধীন ইত্যাদি পয়েন্ট।
আজ (১৮জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে টেকেরঘাট শহীদ সিরাজ লেক হতে নির্মাণাধীন ইত্যাদি পয়েন্ট অপসারণ করা হয়েছে।
জেলে প্রশাসকের মিডিয়া সেল জানায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকেরঘাটে ইত্যাদি পয়েন্ট নির্মাণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত কিছু খবর জেলা প্রশাসন সুনামগঞ্জের দৃষ্টি আকর্ষিত হওয়ায়,টেকেরঘাটে ইত্যাদি পয়েন্ট নির্মাণ কাজ বন্ধ করে,অপসারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।