মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে বসুন্ধরা গ্রুপের সহায়তায় শুভসংঘের উদ্যোগে ৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার টেকেরহাটে রাজৈর উপজেলা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল নিতে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ভিড় করেন উপকারভোগীরা।
রাজৈরে ৫’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক শাহাবুদ্দিন শাহ, যুগ্ম-আহবায়ক ও স্থানীয় সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, পৌর কাউন্সিলর শেখ সাগর আহমেদ উজির, কালের কন্ঠের মাদারীপুর প্রতিনিধি ওহিদুজ্জান কাজল, রাজৈর প্রতিনিধি বিনয় জোয়ারদার, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মুন্সী আকাশ আহম্মেদ সোহেলসহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকগণ ও শুভসংঘ কমিটির নেতৃবৃন্দ।

