বাংলাদেশ প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় নিখোঁজ ফেরির সহকারী মাস্টার ও আরিচা অঞ্চলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার হয়েছে। আজ সোমবার বিকেলে হরিরামপুর উপজেলার মান্দারখোলা সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার হয়েছে।
গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটের কাছে ডুবে যায় ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’। ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হন। এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন। আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেন। এখন পর্যন্ত উদ্ধারকারী জাহাজের মাধ্যমে নদী থেকে তিনটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

