মাদকের অভিযানে ঈশ্বরদীতে ১১ কেজি গাঁজাসহ আটক ২

0
মাদকের অভিযানে ঈশ্বরদীতে ১১ কেজি গাঁজাসহ আটক ২

স্বপন কুমার কুন্ডু: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার ( ১২ ফেব্রুয়ারী) গভীর রাতে আটঘরিয়ার নাদুড়িয়া চৌরাস্তার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নের্তৃত্ব দেন মাদকের ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন।

পরিদর্শক জানান, তাঁর মাদকের স্টাফদের সমন্বয়ে গঠিত রেডিং পার্টি খিদিরপুর বাজার হতে দাশুড়িয়াগামী সিএনজি তল্লাশি করে ১১ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজা বহনকারী মাদক ব্যবসায়ী আব্দুল মতিন (৩৮) ও কাউসার আলী (২৫) কে আটক করা হয়। পরে মাদক ব্যবসায়ীদের থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করা হয়।