মিজানুর রহমান বুলেট: ফাগুনের হাওয়া উপভোগ ও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। এদের মধ্যে কাপলদের সংখ্যাই বেশি। মঙ্গলবার সকাল থেকে সৈকতে এসকল পর্যটকদের আগমন ঘটে।
আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়ীতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। প্রিয়জনের হাত ধরে ঘুরছেন সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত।
বুধবার কাপলদের ভীড় আরও বাড়বে বলে জানিয়েছে হোটেল মোটেল ব্যবসায়ীরা। এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে উপজেলার ফুলের দোকানগুলোতে বেড়েছে বিক্রি। হাসি ফুটেছে ফুল বিক্রেতাদের মুখে।

