আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজে বসন্ত উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ১৪ ফেব্রুয়ারি কলেজ মাঠে সারা দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ ( কালিহাতী ) আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি লুৎফর রহমান মতিন, উপজেলা নির্বাহী কর্র্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী থানার ওসি কামরুল ফারুক, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংবাদিক মোশারফ হোাসেন ঝিন্টু সিদ্দিকী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্ধসঢ়;বায়ক আব্দুল লতিফ মোল্লা, কলেজের শিক্ষার্থীসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের সাথে নাচে গানে আনন্দ উৎসবে মেতে উঠেন আবদুল লতিফ সিদ্দিকী এমপি।

