বেইলি রোডে অগ্নিকাণ্ডে জবি ছাত্রের মৃত্যু

0
বেইলি রোডে অগ্নিকাণ্ডে জবি ছাত্রের মৃত্যু

তাসদিকুল হাসান,জবি: রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকান্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের এমবিএ (ইভেনিং) প্রোগ্রামের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো: নুরুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের ওই ভবনের নিচের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগে। ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও, স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন আগুনে ক্ষতিগ্রস্থ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

এছাড়াও বেইলি রোডের গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক সংখ্যক প্রাণহানির ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।