জয়নাল আবেদীন: রংপুর সিটি মেয়র মো: মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন। তাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি । কিন্তু যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে তাঁরা আজো বিভিন্ন সরকারি অফিসে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অবহেলিত থাকেন তাঁরা তাঁর প্রাপ্য সম্মান টুকু পান না ।
দুপুরে স্থানীয় একটি হোটেলের কন্সফারেন্স রুমে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। মেয়র আরো বলেন মুক্তিযোদ্ধাদের কল্যানে দেশ আজ স্বাধীন না হতো আমরা যদি বাংলাদেশ নামক স্বাধীন দেশ না পেতাম তাহলে মেয়রের চেয়ার সহ দেশের বড় বড় পদের চেয়ারে আজ খান, পাঠান, শিকরা বসে রাজত্ব কায়েম করতো । তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে তারা এখন নিয়মিত সম্মানি ভাতা পাচ্ছেন,গৃহ পাচ্ছেন । মুক্তিযোদ্ধার অসংখ্য সন্তান এখন সরকারি চাকুরে ।
বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলমের সঞ্চালনায় রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য মো: গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মঞ্জুরুল ইসলাম ,গংগাচড়া উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সোলায়মান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম রংপুর সদর থানার বীর মুক্তিযোদ্ধা কাশেম মাষ্টার, পীরগাছার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সেরাজুল ইসলাম মাষ্টর, বদরগঞ্জের বীরমুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন। রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: মঞ্জুরুল ইসলাম স্বস্ত্রীক পবিত্র হজ পালন উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আলোচনা শেষে আলহাজ হাফেজ মাওলানা আজিজুল ইসলাম আরাফি দোয়া মুনাজাত পরিচালনা করেন ।

