কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মোসা: কুলসুম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই গ্রামের মো.হাসান পাহলানের মেয়ে। কুলসুম নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।