জয়নাল আবেদীন: রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন বলেছেন দেশে খেকোর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । মাটি খেকো বালু খেকো রাস্তা খেকো ক্যানেল খেকো এদের রোধ করতে না পারলে দেশের সকল উন্নয়ন মুখ থুবরে পড়ে থাকবে । তাই সময় এসেছে এখনই সকল খোকোদের প্রতিহত করা ।শনিবার রংপুর ষ্টেডিয়ামে শ্যামাসুন্দরী খাল পরিস্কার করি সুন্দর ও স্বাস্থ্য সম্মত নগর গড়ি এই প্রতিপাদ্য নিয়ে রংপুর নগরীর বুক চিরে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খাল পুনরজ্জীবন ও সচল রাখার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
কমিশনার আরো বলেন রংপুরের ঐতিহাসিক শ্যামাসুন্দরী খালটি অসুন্দরী খালে পরিনত হয়েছে । অথচ এই খালের পাশে যাদের বসবাস তারা কিন্তু গর্ব করে বলতে পারতেন আমার বাসা শ্যামাসুন্দরী লেকের পাশে ।কিন্তু বর্তমানে এই খালের পাশ দিয়ে হাটা চলা দুস্কর হয়ে পড়েছে । রংপুর সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী রায়ের সঞ্চালনায় সিটি‘র প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্ধোধকের বক্তব্য দেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, বিডি ক্লিন সমন্বয়ক মো: জহিরুল ইসলাম রবি ।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার, তাঁর বক্তব্যে বলেন জঞ্জাল একদিনে জন্মায়না আবার সেই জঞ্জাল একদিনে পরিস্কার করা যায়না ।তবে আজকে যতটুকুন পরিস্কার করা হচ্ছে সেটাকে ধরে রাখতে হবে ।
বিডি ক্লিন সমন্বয়ক মো: জহিরুল ইসলাম রবি বলেন বিডি ক্লিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৬ সালের ৩জুন থেকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে ।দেশের ৫৮টি জেলার ১৬৭ টি উপজেলায় ৪৫ হাজার সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১হাজার সদস্য নিয়ে রংপুরের শ্যামাসুন্দরী খালের কাজ করা হচ্ছে ।বৃন্দ।রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন শ্যামাসুন্দরী খাল পুনরজ্জীবন ও সচল রাখার উদ্দেশ্যে, একযোগে একদিনে পরিস্কার পরিচ্ছন্নকরণ এবং জনসচেতনতা কার্যক্রম হাতে নেয়া হয়েছে পরবর্তীতে সেটি দেখভালের দায়িত্ব কিন্ত সবার ।রংপুরে প্রায় ১৫দশমিক৮০ কি.মি দীর্ঘ এবং স্থানভেদে ২৩ থেকে ৯০ ফুট প্রশস্ত শ্রমা সুন্দরী খাল সিটি এলাকার উত্তর পশ্চিমে কেল্লাবন্দস্থ ঘাঘট নদী থেকে শুরু হয়ে নগরীর সব পাড়া-মহল্লার বুক চিরে ধাপ পাশারি পাড়া, কেরানী পাড়া, মুন্সী পাড়া, ইঞ্জিনিয়ার পাড়া, গোমস্তা পাড়া, সেন পাড়া, মুলাটোল, তেতুলতলা, নূরপুর, বৈরাগিপাড়া হয়ে মাহীগঞ্জ সাতমাথা রেলগেট এলাকায় কেডি ক্যানেল স্পর্শ করে মিশেছে খোকসা ঘাঘট নদীতে।মেয়র উদ্ধোধনী ঘোষনার মধ্যে দিয়ে স্টেডিয়াম মাঠে কার্যক্রমের শুভ উদ্বোধনের পর বিডি ক্লিন (স্বেচ্ছাসেবী যুব সংগঠন) এর সদস্যগণের পরিচ্ছন্নতা শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার সবাইকে শপথ বাক্য পাঠ করান ।এরপর ১৫টি পয়েন্টে বিভক্ত করে সংগঠনের মোট ১ হাজার স্বেচ্ছাসেবী সদস্য খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজ শুরু করে ।
এদিকে উদ্ধোধনী অনুষ্ঠানে রসিক মেয়র বলেন শ্যামাসুন্দরী খালে নতুন করে ময়লা ফেলা এবং পয়ঃনিষ্কাশনের জন্য অবৈধ স্যুয়ারেজ সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে তদারকি কার্যক্রম চলমান থাকবে এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে অভিযান পরিচালনাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হবে।১হাজার সেচ্ছাসেবক একযোগে নেমে পরিস্কার করলেন রংপুরের শ্যামাসুন্দরী ১৬ কিলোমিটার খালের ৫ কিলোমিটার । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আবু জাফর রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, রংপুর জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শাহনাজ পারভীন জেলা ও বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম,প্যানেল মেয়র মাহবুবার রহমান মঞ্জু সহ কাউন্সিলর।

