ফের বেড়েছে গরমের তীব্রতা, দিশেহারা নিম্ন আয়ের মানুষ

0
ফের বেড়েছে গরমের তীব্রতা, দিশেহারা নিম্ন আয়ের মানুষ

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় ফের বেড়েছে গরমের তীব্রতা। কলাপাড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারী তাপপ্রবাহ। গতকাল কলাপাড়ায় সর্বোচ্চ ৩৮.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

এসময় বাতাসের আদ্রতা ছিলো ৬২ শতাংশ। ভ্যাপসা গরমে দিশেহারা হয়ে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চরম দুর্ভোগে রয়েছে বিদ্যুৎ না থাকা চরাঞ্চলে বসবাসকারীরা। উপজেলার হাসপাতালগুলোতেও ফের বেড়েছে ডায়রিয়া ও নিউমনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে প্রখর রোদে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন সবজি চাষীরা। গরমের এই তীব্রতা আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।