ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নেই কোন উত্তাপ

0
ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নেই কোন উত্তাপ

আব্দুল লতিফ তালুকদার: আর মাত্র কয়দিন পরেই দ্বিতীয় ধাপে আগামি ২১ মে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও নির্বাচনে নেই কোন উত্তাপ। প্রার্থীদের গণ সংযোগ চোখে পড়ার মতো না। ভোটারদের মধ্যে নেই কোন ালোচনা নেই কেন উৎবেগ উৎকন্ঠা। চায়ের স্টল গুলোতে নেই কোন নির্বাচনী আমেজ। সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়। গেল নির্বাচনে প্রার্থীরা যেভাবে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেছেন, এ নির্বাচনে সেভাবে ভোটারদের কাছে যাচ্ছেন না এবং গণসংযোগ সেভাবে করতে দেখা যাচ্ছে না।

এ ব্যপারে সাংবাদিক সন্তোষ কুমার দ্ত্ত বলেন, এবার দলীয় প্রতীক না থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হওয়ার কথা থাকলেও দলীয় চাপে কয়েকজন প্রার্থী প্রতীক পেয়েও নির্বাচনে মাঠে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এতে ওইসব প্রার্থীর সমর্থকদেে মধ্যে ক্ষোভ বিরাজ করছে, ফলে নির্বাচন নিষ্প্রাণ মনে হচ্ছে।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা নির্বাচনের ঘোষণা দিয়ে (আনারস) প্রতীক পেয়ে ভোটের মাঠে নেই। এবার চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত বর্তমান চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম দোয়াত কলম প্রতীক ও সাবেক পৌর চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত মোটরসাইকেল প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকলেও অদৃশ্য কারনে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুত নির্বাচনী মাঠ থেকে সরে দাড়িয়েছেন। এতে বর্তমান চেয়ারম্যান নার্গিস বেগম নির্বাচনে সহজেই পাশ করার সম্ভাবণা রয়েছে। এদিকে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার নির্বাচনে অংশগ্রহন করায় দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিষ্কারের পরেও তিনি দমে যাননি, তিনি ভোটারদে দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।

আওয়ামী সমর্থিত একাধিক প্রার্থী থাকায় সুবিধা নিতে চায় বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেতা মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু (ঘোড়া প্রতিকে) । অন্যদিকে সুযেগ নিতে চায় আরেক আওয়ামীলীগ নেতা মো. ফিরোজ চৌধুরী। তিনি এবারই প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি প্রত্যাশা করছেন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন হলে আমি (হেলিকপ্টার প্রতীকে) বিপুল ভোটে জয়লাভ করবো। বর্তমান চেয়ারম্যান মোছা. নার্গিস বেগমের স্বামী সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুল হালিম করোনা মহামারিতে মারা যাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। পরবর্তিতে নির্বাচনে আওয়ামীলীগ তাকে মনোনয়ন দিলে নির্বাচনে পাশ করে পরবর্তী সময় দায়িত্ব পালন করেন। এবার দলীয় কোন প্রতীক না থাকলেও তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, ভূঞাপুরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে ইইনশাল্লাহ। এর আগে আমার স্বামী তিন টার্ম দায়িত্ব পালন করেছেন, আমিও জনগণের পাশে থেকে কাজ করেছি। তাই জনগণ আবারো আমাকে নির্বাচিত করবেন। ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী মাঠে নেমেছেন কোমর বেঁধে মনিরুল ইসলাম বাবু (তালা মার্কা) প্রতীকে একই এলাকার বাবুর চাচা আরিফুল হক আরজু টিউবওয়েল মার্কা প্রতীকে, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী মাইক , আওয়ামীলীগ নেতা মো. খোরশেদ আলম টিয়া পাখি প্রতীকে নির্বাচন করছেন।

মহিল ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন।। বর্তমান চেয়ারম্যান আলিফ নূর মিনি (প্রজাপতি), হোসনেয়ারা বেবি (কলসী) সাদিয়া আফরিন খানম লোপা ফুটবল ও মঞ্জুয়ারা বেগম পদ্মফুল প্রতীকে নির্বাচন করছেন। উপজেলা সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ জানান,উপজেলার ৬ টি ইউনিয়ন, ১ টি পৌর সভায় মোট ভোটার ১ লক্ষ ৬৯ হাজার ৫’শ ১২ জন। পুরুষ ভোটার ৮৬ হাজার ৩শ ২৭ জন, মহিলা ৮৩ হাজার ১শ ৮৫ জন। ভোট কেন্দ্র ৬৭ টি। ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৪ জন করে পুলিশ ও ১৫ জন করে আনসার সদস্য থাকবে।