ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

0
ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
ছবি: নিহত কলেজছাত্র মেহেদী হাসান মিশু।

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান মিশু (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (১৮ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

মেহেদী হাসান মিশু উপজেলার  নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম মোল্লার ছেলে।  শুক্রবার (১৮ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন মিশু। জানা যায়, শুক্রবার (১৮ মে) রাত সাড়ে ১০ টার দিকে মেগেদী মোটরসাইকেলযোগে গোবিন্দাসী  থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কষ্টাপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় মেহেদী। এরপর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ইউপি সদস্য মো. রুবেল সরকার বলেন, গত শুক্রবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।  এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় কোনো ব্যক্তির মৃত্যুর খবর জানা নেই। কেউ অভিযোগও করেনি। ছবি: নিহত কলেজছাত্র মেহেদী হাসান মিশু।