মৌলভীবাজারে সাবেক মহিলা কাউন্সিলরের বাসা থেকে গাড়িচালকের মৃতদেহ উদ্ধার

0
মৌলভীবাজারে সাবেক মহিলা কাউন্সিলরের বাসা থেকে গাড়িচালকের মৃতদেহ উদ্ধার

মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজার পৌরসভার এক, দুই ও তিন নং ওয়ার্ডের সবেক মহিলা কাউন্সিলর দিলারা রহমানের শৈয়ারপুরের বাসা থেকে জগলু মিয়া (২৫) নামে গাড়িচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ০৫ জুন ২০২৪ ইং, সকালে এই মরদেহ সদর উপজেলার পৌর শহরের এক নং ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার মাঝেরহাটি রোডের সাবেক কাউন্সিলর দিলারার নিজ বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গাড়িচালক জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ইউনিয়নের বশিজোড়া গ্রামের মোঃ মোছাব্বির মিয়ার ছেলে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের গাড়িচালক জগলু বাসার তিন তলার জেনারেটরের পাশের রুমে থাকতেন। বুধবার ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে তারা পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, এটা হত্যা না আত্ম হত্যা কী ঘটেছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে বিস্তারিত।