কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর মোহাম্মদ নামের এক ইমামকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে ক্যাম্প-০৪/এক্সটেনশন এর ডি ব্লকের এফ ব্লকের নতুন রোডের পুর্ব পাশে আমেনা বেগমের বাড়ীর সামনে রাস্তার উপর এঘটনা ঘটে।
নিহত যুবক হলেন, ৪ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের মৃত অলি আহাম্মদ এর ছেলে নুর মোহাম্মদ (৩০)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামীম হোসেন জানান,নিহত ভিকটিম নুর মোহাম্মদ ক্যাম্প-০৪/এক্সটেনশন এর ডি ব্লকে অবস্থিত ভিকটিমের নিজ বাসায় প্রতি রাতে ব্লকে রাত্রীকালে পাহাড়াদারদের সাথে ভিকটিম নিজে ও পাহাড়া দিত স্থানীয় মসজিদে নামাজ পড়াত এবং সকালে মক্তবে শিশুদের আরবী পড়াত।
তিনি আরও জানান, রাত ৩ টার দিকে তার নিজের ঘরে এসে তার মায়ের কাছ থেকে ১টি পান নিয়ে সে যাওয়ার সময় অজ্ঞাতনামা রোহিঙ্গা সন্ত্রাসীরা অতর্কিতভাবে দাড়ালো দা দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশ উদ্ধার করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি।লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
বর্তমানে পুলিশি টহল বৃদ্ধি করা হইয়াছে। পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হইবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। উক্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে।

