বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিখোঁজ ২

0
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিখোঁজ ২

বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশে বর্তমান বন্যায় এখন পর্যন্ত পাওয়া তথ্যে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন দুইজন।

এর আগে সর্বশেষ তথ্যে ১৮ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। বন্যায় এখন পর্যন্ত ৫৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এই ২৩ জনের মধ্যে কুমিল্লায় ছয়জন, ফেনীতে একজন, চট্টগ্রামে পাঁচজন, খাগড়ছড়িতে একজন, নোয়াখালীতে পাঁচজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।

সূত্র : বিবিসি