জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেপ্তার

0
জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেপ্তার

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাট পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের বিশ্বাসপাড়ার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরির্দশক শাহেদ আল মামুন তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া হায়দার আলী পলাশ জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের কাউন্সিলর ছিলেন। তিনি শহরের ধানমন্ডি মহল্লার বাসিন্দা।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিনকুল হোসেন ডান চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জন নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৩৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশ ৩০০ নম্বর আসামি।

জেলা গোয়েন্দা পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী মিনকুল হোসেনের মামলায় হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।