ভূঞাপুরে মাংস ব্যবসায়ির মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যাকাণ্ড

0
ভূঞাপুরে মাংস ব্যবসায়ির মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যাকাণ্ড

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী এলাকা থেকে সাইফুল ইসলাম তালুকদার (৪০) নামে এক মাংস ব্যবসায়ির মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সে উপজেলোর গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর গ্রামের মৃত বদিয়ার রহমান তালুকদারের ছেলে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু রোড গোবিন্দাসী- কষ্টাপাড়া নামক স্থানে সড়কের পশ্চিম পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় খবর পেয়ে সাইফুলের স্বজনরা মরদেহ উদ্ধারে চলে আসে। মরদেহ দেখতে ভোর থেকে উৎসুক জনতা ভীর জমায়। সাইফুলের বড় ভাই রফিকুল জানায়, আমার ভাই তার পরিবার নিয়ে ঢাকায় থাকে, সে গতকাল বাড়িতে আসার কথা ছিল। কিন্তু রাতে বাড়ি ফিরে নাই ভোর সকালে খবর পাই আমার ভাইয়ের লাশ পড়ে আছে। এসে দেখি রাস্তার পাশে ভাইয়ের লাশ পড়ে আছে। রফিকুল আরো বলেন আমার ভাইকে কেউ শত্রুতা করে হত্যা করে ফেলে রেখে গেছে।

এলাকাবাসি কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, সকালে ফজর নামাজ শেষে রাস্তা দিয়ে হাটার সময় একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পড়ে স্ধসঢ়;জনদের খবর দেয়া হয়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একে এম রেজাউল করিম বলেন, খবর পেয়ে সাইফুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে এর রহস্য উদঘাটন হবে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চেতনানাশক খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তবে শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।