সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপির আয়োজনে শহীদ জেহাদ দিবস পালন করা হয়েছে। উল্লাপাড়ার নবগ্রামের ছাত্রদল নেতা নাজির উদ্দীন জেহাদ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকায় নিহত হন।
বিকেল সাড়ে চারটার দিকে নবগ্রামে শহীদ জেহাদ এর কবরে পুস্পস্তবক অর্পণ ও কবর জেয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী। এরপর স্থানীয় কলেজ মাঠে মুকুল হোসেনের সভাপতিত্বে স্বরণ সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক জাতীয় সংসদ সদস্য এম আকবর আলী , সাবেক পৌর মেয়র বেলাল হোসেন ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার , আঃ রাজ্জাক সণ্টু , আঃ ছালাম , আবু সামা , আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

