কলাপাড়ায় সরকারি এমবি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

0
কলাপাড়ায় সরকারি এমবি কলেজ মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ মাঠ উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেস ক্লাব’র সামনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাধারন শিক্ষার্থীদের মধ্যে মো. নাঈম, সাগর হোসেন, নেছার উদ্দিন ও মিম আক্তার বক্তব্য রাখেন। এসময় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের সাধারন শিক্ষার্থীসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে একটি পক্ষ নিজেদের আর্থিক স্বার্থ লাভের জন্য কলেজ মাঠে মেলার নাম করে মাঠটিকে দখল করে নেয়। সে মাঠটি তারা এখনও উন্মুক্ত করেনি। এতে শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি ও খেলাধুলা না করতে পেরে মানসিক বিকাশে বিঘœ সৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে মাঠটি উন্মুক্ত না হলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন সাধারন শিক্ষার্থীরা।

এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, অতিশীঘ্রই মাঠটি উন্মুক্ত করার ব্যবস্থা নেয়া হবে।