উল্লাপাড়ায় ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউএনও

0
উল্লাপাড়ায় ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউএনও

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার সড়াতৈল এলাকায় প্রায় এক কোটি আট লাখ পচাশি হাজার ২২১ টাকা ব্যায়ে ব্রীজ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে বড়হর ইউনিয়নের সড়াতৈল বটতলা এলাকায় খালের উপর ১৫ মিটার দীর্ঘ গার্ডার ব্রীজটির নির্মাণ করা হচ্ছে। সকাল দশটার দিকে ব্রীজটির নির্মাণ কাজ পরিদর্শন ও বেজ ঢালাই কাজ উদ্বোধনকালে ইউএনও এর সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভুঁইয়া , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাইদুল ইসলাম মোঘল প্রমুখ।