মহিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

0
মহিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর মহিপুরে ২৫০ পিস ইয়াবা সহ তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।শুক্রবার রাতে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা এলাকার পুরান মহিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাকিব আল ইমরান ওরফে হাত কাটা ইমরান (২৬), আসাব (৩০), সিহাব (২৮), এরা সকলেই কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এরা মহিপুর এলাকায় মাদকের মূল হোতা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে
মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে মহিপুর থানার পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের নিজ বসত বাড়ির আঙ্গিনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মশিউর রহমান নামের অপর এক মাদককারবারী জানালার দিয়ে পালিয়ে যায়। তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামী। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।