আন্দোলনে গুলি করা সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

0
আন্দোলনে গুলি করা সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার নাম মাহাবুব কামাল খান সুজন। তিনি ইপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলম খানের ছেলে।

জানা গেছে, গত ১৯ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয়। ওই ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং কয়েক শতাধিক ছাত্রজনতা আহত হয়।

এ ঘটনায় গত ১৩ নভেম্বর মামুনুর রশিদ মামুন নামে এক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রংপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করা হয়। ওই মামলার ৮৬নং আসামি হলেন মাহাবুব কামাল খান সুজন।

হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।