আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিবেশক মালিক সমিতির ২০২৫-২৬ দ্বি- বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার মোশারফ স্যার-রেখা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সভাপতি মো. আতিকুজ্জামান রতন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর একরামুল হাসান জুয়েল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উদ্বোধক ছিলেন, জেলা পরিবেশক মালিক সমিতির সভাপতি মো. শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন, ভূঞাপুর বাজার বণিক সমিতির সভাপতি শাজাহান কবীর লিটন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খ. লুৎফর রহমান গিয়াস, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে পূর্বের কমিটি ভেঙে নতুন কার্যকরি কমিটি ঘোষণা করেন জেলা পরিবেশক সমিতির সভাপতি শামীমুর রহমান। ১৭ সদস্য বিশিষ্ট নতৃন কমিটির সর্ব সম্মতিক্রমে দ্বিতীয় বার সভাপতি
নির্বাচিত হন মো. আতিকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক মীর একরামুল হাসান জুয়েল। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি মো. আব্দুল লতিফ, মো. নিজাম উদ্দিন, মো. আখের হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, মিয়া সবুজ, সাংগঠনিক মো. রফিক মিঞা, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, দপ্তর মো. ইসরাফিল, সহ দপ্তর সাখাওয়াৎ হোসেন, প্রচার, আ. রহমান, ধর্ম বিষয়ক মো. শাকিল, ক্রীড়া, মো. হোসেন আলী, আইন বিষয়ক মো. অনিক হাসান, ও সমাজকল্যাণ বিষয়ক মো. কামরুল ইসলাম। শেষে সকল সদস্যদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

