সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালকের মৃত্যু

0
সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালকের মৃত্যু

ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে যুবরাজ মিয়া (২২) নামক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামের জমির আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয়দের মারফতে,জানাগেছে,২৮ (ফেব্রুয়ারি)শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে নিহত যুবরাজ জগন্নাথপুর বাজার থেকে সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহা-সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে তাঁর নিজ বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর পয়েন্ট নামক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগে।এতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে।

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছে বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ।