বাংলাদেশ প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করার সময় ৩ জনকে গণপিটুনি ও মাইক্রো ভাংচুর করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুয়েল (৪০), বাচ্চু (৩৫) ও হাফিজকে (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার খৈয়াগাঁও এলাকা কেসি রোডে একটি মাইক্রো অপর আরেকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর ওই অটোরিকশা নিয়ে চলে যাচ্ছিলো মাইক্রোর যাত্রীরা। এতে ধাওয়া করে এলাকাবাসী মাইক্রো ও অটোরিকশায় আটক ফেলে।
এসময় মাইক্রোর ভেতর থাকা ৩ জনকে গনপিটুনি দেয় ও মাইক্রো ভাংচুর করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ জানান, কেসি রোডে একটি মাইক্রো অপর আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এরপর ধাওয়া দিয়ে ওই মাইক্রোকে এলাকাবাসী আটক করে ভাংচুর করে। এসময় মাইক্রোতে থাকা ৩ জনেক মারধর করে। তিনি আরো জানান, আহত অবস্থায় ওই ৩ জনেক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

