নতুনভাবে নির্ধারিত আলুর হিমাগার ভাড়া প্রত্যাখ্যান করে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান

0
নতুনভাবে নির্ধারিত আলুর হিমাগার ভাড়া প্রত্যাখ্যান করে রংপুরে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান

জয়নাল আবেদীন: নতুনভাবে নির্ধারিত আলুর হিমাগার ভাড়া প্রত্যাখ্যান কওে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে রংপুর জেলা আলুচাষী ও ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার দুপুরে তাদের একটি মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছে স্বারকলিপি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ^জিৎ বণিক, কৃখশ নজির আহমেদ, জলিল মিয়া সহ অন্যরা। আলুচাষী ও ব্যবসায়ীরা জানান, গত বছর আলুর কেজি প্রতিভাড়া ৪ টাকা থাকলেও এ বছর হিমাগার মালিকরা আলুর ভাড়া কেজি প্রতি ৮ টাকা করার সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদে সারাদেশে চাষীরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানিয়েছে। হিমাগার মালিক, আলুচাষী প্রতিনিধি ও প্রশাসনের ত্রি-পাক্ষিক বৈঠকে আলুর হিমাগার ভাড়া নির্ধারণ করার কথা থাকলেও কৃষি মন্ত্রণালয় আন্দোলনকারী আলুচাষীদের কোন প্রতিনিধির কথা না শুনে একরতফাভাবে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে আলুর ভাড়া কেজি প্রতি ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে। যা অগণতান্ত্রিক, অন্যায্য এবং কৃষক স্বার্থ বিরোধী। মন্ত্রণালয়ের নির্ধারিত ভাড়া প্রত্যাখ্যান করেছে আলুচাষী ও ব্যবসায়ীরা।

এদিকে আলুচাষী সংগ্রাম কমিটির আহŸায়ক আনোয়ার হোসেন বাবলু ও সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এ বছর আলুর দাম না পেয়ে সর্বশান্ত হওয়ার পথে আলুচাষীরা। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ হয়েছে ২০ টাকার উপরে। হিমাগার ভাড়া বেশি হওয়ায় কৃষক ও ব্যবসায়ীরা আলুহিমাগাওে রাখতে পারছেনা। ফলে তারা উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। আলুচাষীরা এই ভাড়া দেড় টাকা করার দাবী করেছিল। তাই অবিলম্বে প্রতি কেজি আলুর হিমাগার ভাড়া দেড় টাকা করার, ধানের মত আলুর সরকারী রেট ঘোষণা করে আলু চাষীদের কাছ থেকে আলু কিনে সংরক্ষণ,বিদেশে রপ্তানীর ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্থ আলুচাষীদের ক্ষতিপূরণ প্রদান করার দাবী জানান তারা।