আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরের পার্শবর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামে বুধবার (৩ এপ্রিল) দিবাগত রাতে স্বামীর পরকীয়া সন্দেহে পুরুষাঙ্গ কর্তন করেছে স্ত্রী।
উপজেলার উত্তর লোকেরপাড়া গ্রামের নুলু খানের ছেলে মোবারক হোসেন খান একজন গামের্ন্টস কর্মী তার স্ত্রী মায়া দিনাজপুর জেলার মেয়ে এবং সেও গামের্ন্টস কর্মী। তারা ঢাকায় থাকে ঈদের ছুটিতে বাড়িতে আসে। স্বামীর পরকীয়া সন্দেহে দীর্ঘদিন যাবৎ তাদের মাঝে দ্বন্দ্ব চলছিলো। তারই ধারা বাহিকতায় বুধবার দিবাগত রাতে স্বামী মোবারকের লিঙ্গ কর্তন করে স্ত্রী মায়া।
পরে তাকে মূমুর্ষু অবস্থায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্ত্রী মায়া জানায়, দীর্ঘ ৫ মাস যাবৎ সে অন্য নারীর সাথে যোগাযোগ করে। আমি বার বার তাকে নিষেধ করলেও মানে নাই। সহ্য করতে না পেরে এমনটি করেছি। তখন আমার মাথা ঠিক ছিলো না। এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে কোন মামলা হয়নি। পারিবারিকভাবে মিমাংসার চেষ্টা চলছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

