রাজধানীতে ৬৩০ টি তালবীজ রোপন করেছে পরিবেশ আন্দোলন মঞ্চ

0
রাজধানীতে ৬৩০ টি তালবীজ রোপন করেছে পরিবেশ আন্দোলন মঞ্চ

আজকের ডেস্কঃ আজ ১০ অক্টোবর পরিবেশ আন্দোলন মঞ্চ এর উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানের পাশে তিন নেতার মাজার এলাকায় তালবীজ রোপনের মধ্যদিয়ে মাসব্যাপী তালবীজ রোপন কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করা হয়। উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে আজ পর্যন্ত বুড়িগঙ্গার পার থেকে শুরু করে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ক্যাম্পাস, ধানমন্ডিলেক, ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাস, রমনা পার্ক এবং তিন নেতার মাজার এলাকায় প্রায় ৬৩০ টি তালবীজ রোপন করা হয়।

তালবীজ রোপন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, সহ-সভাপতি আজগর হোসেন, সাধারন সম্পাদক, জি.এম রোস্তম খান, যুগ্ন-সম্পাদক মঈন উদ্দিন আহম্মেদ, সুবন্ধন সামাজিক কল্যান সংঘঠনের সহ-সভাপতি ফারুক হোসেন এবং কৃষক নেতা আব্দুর রহিম প্রমূখ।

তালবীজ রোপন সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো নির্মাণ এবং উন্নয়নের জন্য গাছ কেটে ফেলা হচ্ছে। একটি শহরের জন্য ১৫ শতাংশ সবুজ এলাকা থাকা উচিত কিন্তু ঢাকায় এর পরিমান মাত্র ৩ থেকে ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। রাজধানীর তাপমাত্রা নিয়ন্ত্রন, বায়ু দূষণ হ্রাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ন ভমিকা রাখবে। এছাড়া তালগাছের বাকলে থাকা কার্বনের পুরু স্তর বজ্রপাত নিরোধে সাহায্য করে বলে বক্তারা মনে করেন। একটি দূষণমূক্ত সবুজ রাজধানী গড়ে তুলতে সংগঠনের পক্ষ থেকে সারা বছর বৃক্ষ রোপন কর্মসূচী চলমান থাকবে বলে বক্তারা জানান।