রংপুর প্রতিনিধিঃ বিএডিসি বীজ ডিলারকে সার ডিলারে রূপান্তরিত করার দাবিতে মানববন্ধন করেছে রংপুর জোনের বিএডিসি বীজ ডিলাররা।
বুধবার সকালে নগরীর কাচারী বাজার এলাকায় কর্মসূচীতে বক্তব্য রাখেন, বিএডিসিবীজ ডিলার রংপুর জোনের আহ্ববায়ক মোজাহারুল ইসলাম লেবু, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম,সদস্য সচিব আকরাম হোসেন সহ রংপুর যোনের আওতাধীন রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বীজ ডিলাররা।
মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, ২০১০ সালের নীতিমালা অনুযায়ী বীজডিলার একবছর পর সার ডিলারে রুপান্তরিত হতে পারার কথা থাকলেও দীর্ঘ সময় ধওে তারা সারের ডিলারশীপ পাননি। বীজ ডিলাররা সারের ডিলার শীপ পেলে কৃষকরা একই জায়গা থেকে সার ও বীজকিনতে পারবে এবং তারা উপকৃত হবে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে ডিলাররা।

