ট্রেনের নিচে যুবকের মর্মান্তিক মৃত্যু

0
ট্রেনের নিচে যুবকের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে মো. ইউনুস (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ইউনিয়নের মনসুর আলী স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইউনুস। নিহত ইউনুস রাজারকুলের নয়াপাড়া এলাকার ফয়েজ আহমদের বড় ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

দুর্ঘটনার সঠিক কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বা ট্রেনের গতি ভুলভাবে অনুমান করায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য আলম শাইর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।