মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে রেলি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা করা হয়।
উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রফিকুল ইসলাম ঢালীর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. ইয়াকুব আলী, পরিসংখ্যান কর্মকর্তা কাজী জিল্লুর রহমান, সমবায় কর্মকর্তা শেখ আল মামুন, গ্রাম্য আদালত ব্যবস্থাপক দিপা ঘরামী, সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক সাখাওয়াত হোসেন প্রমুখ।

