জয়নাল আবেদীন: রংপুর নগরীতে রোড ডিভাইডার বিদ্যুতায়িত হয়ে বিমল চন্দ্র নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে রংপুর সিটিকর্পোরেশনের সামনে এ ঘটনা ঘটে। বিমল কাউনিয়া উপজেলার হারাগাছ যুগিটারী এলাকার পুলিন চন্দ্রের ছেলে। রবিবার (২ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার এসআই আব্দুল বাতেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সিটি বাজার থেকে রাত ২টার দিকে খাবার খেয়ে রাস্তা পাড়াপাড়ের সময় সিটি কর্পোরেশনের লোহার রোড ডিভাইডার বিদ্যুতায়িত হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় বিমল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার কওে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘরে পাঠায়। এস আই আব্দুল বাতেন বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান

