কলাপাড়ায় জমে উঠেছে পুরাতন শীতবস্ত্রের বাজার

0
কলাপাড়ায় জমে উঠেছে পুরাতন শীতবস্ত্রের বাজার

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। শীত নিবারণের আশায় গরম কাপড়ের দোকানে ছুটছেন সব শ্রেণির মানুষ। ফলে জমে উঠেছে পৌর শহরের মিনি সুপার মার্কেটের গরম কাপড়ের ব্যবসা। নিম্ন আয়ের ও শ্রমজীবীরা ভীর করছেন পুরাতন শীতবস্ত্রের বাজারে।

আজ মঙ্গলবার বাজারের দিন এখান থেকে তাদের পছন্দ মতো কম দামে গরম কাপড় কিনছেন তারা। এখানে শিশু থেকে সব বয়সী মানুষের ৫০ টাকা থেকে ১’শ৫০ টাকা, ২’শ, ৩’শ ৫০ টাকার মধ্যেই ভালো মানের সোয়েটার পাওয়া যায়। কোর্ট ৩’শ থেকে ৫’শ টাকায় পাওয়া যাচ্ছে।

ক্রেতা আব্দুল রহিম বলেন, আমরা মধ্যেবিত্ব মানুষ, এই মার্কেটে কম দামের মধ্যে বাচ্চা বড়দের শীতের পোসাক পাওয়া যায়।এবছর শীতের শুরুতেই ভালো শীত পড়তেছে। তাই আমরা এখান থেকে কিনতেছি।

বিক্রেতা মো কালাম বলেন,গতবছর শীত কম পড়ায় আমরা এই মার্কটের পুরান শীতের পোসাক বিক্রেতারা তেমন শীতের পোশাক বিক্রি করতে পারনি।এবছর আজকে কেবল বিক্রি শুরু হয়েছে। দেখি আল্লাহ সামনের দিকে কি করে।